ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে রেলপথ অবরোধ করে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৮, ২০২৬ ৫:০০ পূর্বাহ্ণ
Link Copied!

বিক্ষোভকারীদের ছবিজামালপুরে শহর ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে শহরের ফিসারি মোড় এলাকায় বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতারা। সে সময় তারা জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথ অবরোধ করে।

রোববার (১৮ ই জানুয়ারি) বেলা ১২ টার দিকে শহরের ফিসারি মোড় এলাকায় রেল লাইনে বিক্ষোভ করে পদবঞ্চিত নেতারা, সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে ঘন্টাখানেক আটকা পড়ে । ‍এতে দূর্ভোগে পড়ে এই রেলপথে আসা যাত্রীরা।

রেলপথ অবরোধের সময় পদবঞ্চিত ছাত্রদল নেতারা জানান- গত ১৭ বছর যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে রাখা হয়নি এই কমিটিতে। তাই অতিদ্রুত এই কমিটি বাতিল করার দাবি জানান নেতারা। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন তারা। জামালপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ পরে বেলা ১টার দিকে পুলিশ প্রশাসনের আশ্বাসে রেলপথ অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য গত ১৫ ডিসেম্বর ২০২৫ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি, মোঃ রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এর স্বাক্ষরিত একটি কমিটি অনুমোদন হয়। যে কমিটি প্রচার হওয়ার পর থেকেই পদবঞ্চিত নেতারা বিভিন্ন সময় কমিটির বিরুদ্ধে আন্দোলন করে আসছে।
তারই অংশ হিসেবে আজ রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে পদ বঞ্চিত নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।