ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ,দুইজনের বিনাশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৮, ২০২৬ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন প্রশাসন।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি জিঞ্জিরাম নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজনকে ৪৫ দিন এবং অপরজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে দুইটি স্পটে ব্যবহৃত আনুমানিক দুই কিলোমিটার দৈর্ঘ্যের পাইপ ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও অন্যান্য সরঞ্জাম অচল করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা না যায়। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী দিক নির্দেশনায় । ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম। সে সময় তিনি বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।