ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ব্রহ্মপুত্র নদ খননে হুমকিতে কৃষি জমি

বাঁধন হোসেন
এপ্রিল ৫, ২০২৬ ৯:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুরে দীর্ঘ দিন ধরে ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফেরাতে বিআইডব্লিউটিএ’এর চলমান ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পের নামে কৃষি জমি খনন করার অভিযোগ উঠেছে। এতে বিলীন হচ্ছে কৃষি জমি।
জানা গেছে, জামালপুর ও শেরপুর দুই জেলার মাঝে বয়ে চলা ব্রহ্মপুত্র নদের বিভিন্ন অংশে নাব্যতা ফেরাতে নদ খনন শুরু করে বিআইডব্লিউটিএ। এতে সদর উপজেলার পাথালিয়া, নাও ভাঙ্গা, চরপক্ষিমারি নদের অংশে খনন করায় প্রতিদিনই বিলীন হচ্ছে শত শত একর কৃষি জমি। ড্রেজিংয়ের নামে মুল নদ বাদ দিয়ে নদের তীরবর্তী ফসলি জমির বুক চিরে তোলা হচ্ছে বালি। এতে করে নদীতে বিলীন হয়ে যাচ্ছে কৃষকদের কৃষি জমি এবং দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন। স্থানীয় কৃষকরা জানান, বর্তমান নদ থেকে ১ হাজার ফুট দূরে পাড়ের দিকে খনন করা হচ্ছে। এতে করে তাদের কৃষি জমি নদে বিলীন হয়ে যাচ্ছে। এবং তাদের বাড়িঘর নদী গর্ভে চলে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তাই নদ শাসনের নামে কৃষি জমি খনন না করে মূল নদ খনন করার দাবী স্থানীয়দের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।