ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহে মসজিদের জমি বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগে মসজিদের সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
মে ৯, ২০২৬ ৫:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুরের মেলান্দহে খাসিমারা বাইতুল আমান জামে মসজিদের জমি বিক্রি করে অর্থ আত্মসাৎ ও সরকারি খাস জমি দখলের অভিযোগে মসজিদ কমিটির সাবেক সভাপতি হালিম সরকারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে মেলান্দহ উপজেলার খাসিমারা গ্রামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয়রা এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য সরোয়ার, মসজিদ কমিটির সভাপতি ছাইদুর রহমান, আবু সুফিয়ান তাজেল, সোলায়মান, সোনা মন্ডল, আব্দুল মজিদ মন্ডল, মকবুল মন্ডলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, মসজিদ কমিটির সভাপতি থাকাকালীন প্রভাবশালী হালিম সরকার মসজিদের জন্য দানকৃত পার্শবর্তী দক্ষিণ খাসিমারা এলাকার ৪৭ শতাংশ কৃষিজমি বাজার মূল্যের চেয়ে কম দামে বিক্রি করেন। জমি বিক্রির সাড়ে দশ লাখ টাকা থেকে প্রায় ৫ লাখ তিনি আত্মসাত করেন, যার হিসাব পরের কমিটিকে তিনি এখনো বুঝিয়ে দেননি। তাছাড়াও হালিম সরকার সরকারি খাস জমি দখলসহ বিভিন্নভাবে সাধারণ মানুষকে হয়রানি করছেন। মিথ্যা মামলা, জমি দখল ও তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে বলেও দাবি করেন স্থানীয়রা। হালিম সরকারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। মানববন্ধনে ভুক্তভোগী নারী-পুরুষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।