ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে প্রভাবশালীর বিরুদ্ধে ঘের দখলের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রাকিব হোসেন (২৭) সহ ৩ জনের বিরুদ্ধে মাছের ঘের দখল চাঁদাবাজির অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষক।

অভিযুক্তরা হলেন,১। রাকিব হোসেন (২৭)পিং: মৃত: মান্নান হাওলাদার,২। মো: সজীব হাওলাদার (২৫) জাহাঙ্গীর হাওলাদার,৩। মো: ইমরান হাওলাদার (২৫)পিং: সাখাওয়াত হাওলাদার, অজ্ঞাতনামা আরো ৪/৫ জন।

অন্যদিকে,ভুক্তভোগী জাহিদুল ইসলাম (৪০) পিং:মৃত: নূরুল ইসলাম হাওলাদার।
উভয় সাং-উত্তর সুতালড়ী, ১৪ নং বারইখালী ইউপি,থানা মোরেলগঞ্জ, জেলা-বাগেরহাট।

অভিযোগ সুত্রে জানাজায়, মোরেলগঞ্জ উপজেলাধীন ৯৯ নং উত্তর সুতলড়ী মৌজার ১ নং সীট, যাহার-উত্তরে-কাঞ্চন মীর, দক্ষিন- লতিফ শিকদার এর মাছের ঘের, পূর্বে- খাল এবং যাহার পশ্চিমে (তফশীল বর্নিত সম্পত্তিতে) ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষক জাহিদুল মূল মালিকের নিকট হইতে হাড়ির টাকা পরিশোধ করা সহ নিজের পৈত্রিক ও কবলা কৃত সম্পত্তিতে বাগদা গলদা সহ বিভিন্ন প্রকার সাদা মাছ শান্তিপুর্ন ভাবে চাষ করিয়া আসছে।

৫ জানুয়ারি সকাল ৯ ঘটিকার সময় বিবাদীরা সহ অজ্ঞাতনামা লোকজন নিয়ে ভুক্তভোগীর মাছের ঘেরে দেশীয় অস্ত্র সন্ত্র ও মাছ ধরার বিভিন্ন জাল নিয়া অনধিকার প্রবেশ করিয়া বিভিন্ন প্রকার মাছ এবং ঘেরের ঘরের তালা ভেঙ্গে ঘরের ভিতরে রাখা জরুরী কাগজ পত্র সহ জাল ও যাবতীয় মালামাল নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১,২৫,০০০ টাকা। এসময় ভুক্তভোগীসহ অভিযোগে উল্লেখিত সাক্ষীগনেরা বাঁধা নিষেধ করিলে তাদেরে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাননাশের হুমকি প্রদান করে।

এঘটনায় ৭ জানুয়ারী (বুধবার) ভুক্তভোগী জাহিদুল বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে জানতে  রাকিবের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগে করার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভাব হয়নি।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।