ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবুর মতবিনিময়

শরিফ মিয়া স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৬, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সুলতান মাহমুদ বাবু স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) রাতে ইসলামপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
​ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী আলহাজ সুলতান মাহমুদ বাবু। মতবিনিময়কালে তিনি আগামী নির্বাচনের লক্ষ্য, উদ্দেশ্য ও তার নির্বাচনী কর্মপরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
​প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বাবু বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের হারানো ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে। আমরা একটি সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন ইসলামপুর গড়তে বদ্ধপরিকর।” নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং জনগণের সঠিক প্রতিফলন ঘটাতে তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকা পালনের আহ্বান জানান। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উপজেলার উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করেন।
​ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী ও মহিলা দলের সভানেত্রী নাহিদা আক্তার খানম সুলেখা।
​অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, খাদেমুল হক বাবুল, লিয়াকত হোসাইন লায়নসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভায় সাংবাদিকরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।