জামালপুর নির্বাচন প্রচারণা জমে উঠেছে। প্রার্থীরা যাচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে।
জামালপুর এক আসনে বিএনপির নির্বাচন প্রচারণা সভায় বিএনপি কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বলেন,নিজের ভোট নিজে দিবেন যাকে ইচ্ছা তাকে দিবেন।
সে সময় তিনি ভোটারদের উদ্দেশ্য করে আরো বলেন, যা করবেন তাই বলবেন,যা পারবেন না তা করবেন না।
এ সময় তিনি ভোটারদের মাঝে নিজের নির্বাচনী ইসতেহার ঘোষণা করেন।
আজ সকালে বকশিগঞ্জ উপজেলার, পৌর সভার দরিপাড়া ঈদগাহ মাঠে নির্বাচনী আলোচনা সভায় উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে ভোটারদের কাছে ভোট চান তিনি।তিনি আরো বলেন গত বছর গুলোতে বকশিগঞ্জ অনেক এমপি ছিল কিন্তু কোন উন্নয়ন করেনি।
সে সময় আরোও উপস্থিত ছিলেন,বকশিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

