ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে নির্বাচনী প্রচারনার প্রথম দিন, গারো আদিবাসী এলাকায় ধানের শীষের পক্ষে ভোট প্রর্থনা

মোঃশহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৩, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারনার প্রথম দিনে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউ চাপড়া দীঘল কোনা গ্রামে প্রচারণা কার্যক্রম চালানো হয়েছে। শনিবার ব্যবসায়ী মোঃ সজিব সরকারের নেতৃত্বে গারো আদিবাসী সম্প্রদায়ের মানুষের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ করা হয়।

এ সময় বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাদের পক্ষে সমর্থন চেয়ে নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালান।
প্রচারণাকালে এলাকার উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

এ প্রচারণায় উপস্থিত ছিলেন বকসীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, এছাড়াও উপস্থিত ছিলেন ধানুয়া কামালপুর ইউনিয়নের যুবদল,ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিষয়ে মোঃ সজিব সরকার বলেন,
“গারো আদিবাসীসহ সব শ্রেণি-পেশার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতেই আমরা মাঠে নেমেছি। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এম রশিদুজ্জামান মিল্লাদকে বিজয়ী করলে বকশীগঞ্জের উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।”

স্থানীয় গারো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন প্রচারণা কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং নিজেদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। নেতাকর্মীরা জানান, নির্বাচিত হলে এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আয়োজকরা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।