ঢাকাMonday , 12 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Link Copied!

ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ে এই প্রতিপাদকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৩ অক্টোবর সকলে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জামালপুরের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহেল কাফির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা যে কোন দুর্যোগে আতঙ্কিত না হয়ে, সহিংশীলতা ও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে, দুর্যোগ সম্পর্কিত পূর্ব প্রস্তুতি গ্রহণ করে যেকোনো দুর্যোগ মোকাবেলায় সাহসিকতার সাথে কাজ করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
পরে দুর্যোগ সম্পর্কিত একটি মহড়া ইজ্জতুন নেসা উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।