ঢাকাSaturday , 10 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ নিহত ১

Link Copied!

জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের আতাউর রহমান (৫৫) নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে। এছাড়াও ছোট ভাই ফরহাদ হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন। শনিবার(১০ অক্টোবর) সকালে ইসলামপুর পৌর এলাকা দক্ষিণ ভেঙ্গুরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান দক্ষিণ ভেঙ্গুরা গ্রামের মৃত কাজিম উদ্দিন সরকারের ছেলে।

স্থানীয় রা জানান, জমি দখলকে কেন্দ্র করে আতাউর রহমানের সঙ্গে তার চাচাতো ভাই সাইফুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

শনিবার সকালে জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধেঁ। এ সময় আতাউর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।