ঢাকাMonday , 28 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

Link Copied!

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কেটে নেওয়ায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
এসময় ভ্রাম্যমাণ আদালতে মোস্তফা মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের তরমুজ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।


জানা গেছে, কয়েকদিন থেকে তরমুজ পাড়ায় অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছিল একটি মহল। এনিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিলে বিকালে মাটি কাটা বন্ধে অভিযানে যান সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
এসময় মাটি কাটার বিষয়টি প্রমাণ পাওয়ায় মাটি কাটার সঙ্গে জড়িত থাকা মোস্তফা মিয়া নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সচেতন মহলের দাবি, বকশীগঞ্জের বিভিন্ন গ্রামে ও নদ-নদীর পাশে অবৈধভাবে বালু উত্তোলন, মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান কার্যক্রম আরও জোরদার করতে হবে।
প্রভাবশালীদের থাবায় ফসলি জমি, নদ-নদী রক্ষায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপির হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।