ঢাকাSunday , 27 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক ও চোরাচালান মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার

Link Copied!

জামালপুরের দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে মাদক ও চোরাচালান মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার দুর্গম কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

​গ্রেফতারকৃত আসামির নাম মোঃ দুদু মিয়া ওরফে আব্দুর রশিদ (৪৪)। তিনি কবিরপুর গ্রামের মৃত শামছুল হকের ছেলে। পুলিশের তথ্যমতে, তিনি চিহ্নিত মাদক কারবারি, চোরাকারবারি ও নারী অপহরণ মামলার আসামি।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মোমেন, এএসআই রহমত আলী এবং সঙ্গীয় পুলিশ ফোর্সের একটি চৌকস দল কবিরপুর এলাকার দুর্গম চরাঞ্চলে অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে দুদু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

​গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদক ও চোরাচালান আইনে মামলা রয়েছে [মামলা নং-০১(৯)২৬, ধারা- ৩৬(১) এর ১০(ক) তৎসহ ২৫ বি(১)(বি)]।

​গ্রেফতারের পর আসামিকে প্রয়োজনীয় প্রতিবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করার উদ্দেশ্যে পুলিশ প্রহারায় দেওয়ানগঞ্জ মডেল থানায় প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।