ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তারাটিয়ায় সুপার জায়েন্ট স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃশহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৯, ২০২৬ ৭:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়ায় সুপার জায়েন্ট স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফাইনাল ফুটবল টুর্নামেন্ট (সিজন-১) আজ রোববার (১৯ জানুয়ারি) তারাটিয়া আলহাজ্ব লাল মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় ইলিভেন্ট ফাইটার ও অগ্নিবীণা ফুটবল একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে অগ্নিবীণা ফুটবল একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য অগ্নিবীণা ফুটবল একাদশের খেলোয়াড় মোঃ ইমরান মিয়াকে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জনাব আবু তালেব সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব মোঃ মোতালেব মন্ডল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৩নং পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সেলিম মিয়া জে কে।
পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন যুবনেতা জনাব মোঃ রাশেদুল ইসলাম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ মনিরুল ইসলাম সওদাগর, পাররামরামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও দেওয়ানগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং জেলা যুবদলের আহ্বায়ক কমিটির কার্যকরী সদস্য সাইফুল ইসলাম জিন্নাহ, যুবনেতা মোঃ সারোয়ার হোসেন সবুজ ও মোঃ গোলাম খাজা।
এছাড়াও উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ তাসকিন আহমেদ ফাহিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও ক্রীড়ানুরাগীরা।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।