ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে ভুট্টা ক্ষেতে অটোচালকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৭, ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুরে ভুট্টা ক্ষেত থেকে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার আমতলী বাজারে যাওয়ার পথে পল্টন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মোহাম্মদ জুয়েল শেখ (৩০)। তিনি জামালপুরের মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আবু হানিফ এবং মাতার নাম আভিজা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভুট্টা ক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং নিহতের পরিচয় শনাক্ত করে।
এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম গাজী জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন কলের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে তার পরিচয় নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, ঘটনার রহস্য উদঘাটন ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।