ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে শিশু ধর্ষণ মামলার আসামীকে ১০ বছরের আটকাদেশ

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৬, ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় বিল্পব মিয়া বিশুকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। আজ দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ মার্চ দুপুরে ভিকটিম পাচ বছর বয়সী শিশু বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে শিশুটিকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে বিপ্লব মিয়া বিশু (১৫) পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে জোরপুর্বক ধর্ষণ করে। শিশুর চিৎকারে বাবা মাসহ স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আহত শিশুকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনার পরদিন শিশুর বাবা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলাদায়ের করলে ধর্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠালে বিচারকের কাছে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া। বর্তমানে আসামী গাজিপুরের শিশু সংশোধনাগারে রয়েছে।

আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহন শেষে বিচারক মামলার আসামী বিল্পব মিয়া বিশুকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে। রায়ে সন্তুটি প্রকাশ করেছে মামলার বাদী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।