ঢাকাSaturday , 21 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

Link Copied!

জামালপুরের মেলান্দহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কুরমান আলী (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে মেলান্দহ রেলওয়ে স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুরমান আলী মেলান্দহ উপজেলার বাঘাডোবা এলাকার মৃত আহাল আলী শেখের ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, কুরমান আলী মানসিক অসুস্থ্য ও কানে কম শোনে। সকালে বাড়ির পাশে মেলান্দহ স্টেশনের আউটারে রেললাইনে বসেছিল। দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশ কালে কুরমান আলী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে তার পরিবারের লোকজন মরদেহ সনাক্ত করে।

জামালপুর রেলওয়ে স্টেশনের ওসি রবিউল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়া কুরমান আলী নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।