ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৩১, ২০২৬ ৬:১১ পূর্বাহ্ণ
Link Copied!

আগামীকাল জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমান। আগামীকাল রবিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি যোগদান করবেন।
শনিবার (৩১ জানুয়ারী) বিকেলে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতের আমীর ও জামালপুর- ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার। তিনি বলেন, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমণ উপলক্ষ্যে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বেশ উচ্ছসিত। তিনি জামালপুর থেকে দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। আগামীকালের জনসভা সফল করতে সকল প্রস্ততি নেয়া হয়েছে। জেলা জামায়াতের সেক্রেটারি ও জামালপুর- ৪ আসনের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল বলেন, প্রায় ২৪ বছর পর জামালপুরে জামায়াতের জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জামায়াত আমীরের আগমন ঘিরে দলের নেতাকর্মীরা বেশ উচ্ছসিত ও উজ্জীবিত। তার আগমণ নিয়ে নিরাপত্তার কোন শঙ্কা নেই। জামায়াতের নেতাকর্মী ছাড়াও ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। দলীয় নেতাকর্মীসহ প্রায় এক লক্ষ মানুষের সমাগম ঘটবে। সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শনিবার সকাল থেকে জেলা জামায়াতের উদ্যেগে জনসভাস্থলের সার্বিক প্রস্তুতি শুরু হয়। জনসভা উপলক্ষ্যে মঞ্চ তৈরির পাশাপাশি অন্যান্য সাজশয্যার কাজ পুরোদমে শুরু হয়েছে। আসন্ন নির্বাচন নিয়ে দলের পক্ষ থেকে ডা. শফিকুর রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দিবেন বলে জানিয়েছেন দলের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।