ঢাকাThursday , 8 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিল,আটক দুই

Link Copied!

জামালপুরের ইসলামপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ৪১ সেকেন্ডের একটি ভিডিও পর্যালোচনা করে নোয়ারপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত তিনটার দিকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নোয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোফাশেরুল ইসলাম নিশাদ এবং ছাত্রলীগ কর্মী মোস্তাফিজুর রহমান।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান- গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি এই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এদিকে, ছাত্রলীগের এই ঝটিকা মিছিলের প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। তারা এই ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।