ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমান প্রধানমন্ত্রী ও এম. রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া এবং এম. রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ে জামালপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, নতুন নেতৃত্বের সফলতা এবং সরকারের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়ন ও অগ্রগতির নতুন ধারা সৃষ্টি করবে। পাশাপাশি প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জামালপুরসহ সারাদেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বাবু বিষ্ণ চন্দ্র মন্ডল, সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদত হোসেন সাগর, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রানা ম্যানশন, সাবেক জেলা বিএনপির সদস্য জুলহাস সর্দার, সাবেক জেলা ছাত্রদলের এমদাদুল চৌধুরী তূর্য, জেলা যুবদল নেতা সোহানুর রহমান সোহাগ, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইখতিয়ারসহ আরও অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।