
জামালপুররের দেওয়ানগঞ্জ উপজেলা শ্রমিকদলের নতুন কমিটি অনুমোদন হয়েছে।
১৬ই জানুয়ারি শ্রমিকদল জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাকের স্বাক্ষরিত ৮১ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন জনাব আব্দুর রাজ্জাক সরকার ও সাধারণ সম্পাদক হিসেবে জনাব মোঃ সারোয়ার আলম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজু আহম্মেদ। এছাড়াও কমিটিতে স্থান পেয়েছেন, সিনিয়র সহ-সভাপতি ফরিদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিউল। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলের নীতি ও আদর্শ বাস্তবায়নে দেওয়ানগঞ্জ উপজেলায় শ্রমিকদল আরও গতিশীল ভূমিকা পালন করবে।।