
জামালপুরের মেলান্দহে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১৭ জানুয়ারি শনিবার সন্ধ্যায় মেলান্দহ বাজারের হাইস্কুল রোডে কেন্দ্রীয় যুবদল নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা আলহাজ্ব রাশেদ আল আমিন শুভ এর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।উক্ত দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ সুজন মিয়া লেবু, জেলা ছাত্রদলের সাবেক সহ- সভাপতি মোঃ খোরশেদ আলম রাজু, জেলা ছাত্রদলের সাবেক ছাত্র ও বৃত্তি বিষয়ক সম্পাদক এস এম রমজান আলী, মেলান্দহ পৌর যুবদলের আহ্বায়ক সদস্য মো শাহাদুল্লাহ,মেলান্দহ পৌর জাতীয়তাবাদী যুব ফোরামের আহ্বায়ক মোঃ খোকন আহমেদ বাম্বু,১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার,জেলা যুবদল নেতা মোঃ মোখলেছ সর্দার,উপজেলা যুব দলের যুগ্ন-আহবায়ক মোঃ রুহুল আমিন,মেলান্দহ সরকারি কলেজ শাখা ছাত্রদল এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন সাব্বির,মেলান্দহ সরকারি কলেজের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মামুন মিয়া, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য মোঃ ফরহাদ রেজা,কারা নির্যাতিত ছাত্র নেতা মোঃ রবিন,মেলান্দহ পৌর ছাত্রদলের ১ নং আহ্বায়ক সদস্য মোঃ হৃদয়,পৌর ছাত্রদল নেতা মৃনাল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দোয়ায় খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।